বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার কাকরাইল সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার (০৩ মার্চ) গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান; মহানগরীর মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম; এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য মঞ্জুরুল ইসলাম।

পল্টন থানা কর্মপরিষদ সদস্য ও কাকরাইল সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আল আমিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পল্টন থানা ও কাকরাইল সাংগঠনিক ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
