গত ১৯ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হওয়া কামাল মিয়ার মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহীদ কামাল মিয়ার পরিবারের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য ও পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্রশিবির এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার সদস্য ও থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন “শহীদ কামাল মিয়ার আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা শুরু থেকেই এই শোকসন্তপ্ত পরিবারের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
এসময় বিয়ের খরচ নির্বাহ করতে আর্থিক সহযোগিতা করা হয়। আল্লাহ তাআলা জুলাই শহীদ কন্যার নবজীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও বরকত দান করুন। আমিন।
