শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে আজ ১০ এপ্রিল ২০২৬, বাদ জুম’আ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।


উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনতা এতে অংশগ্রহণ করেন।
